ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৭

ভালুকায় বোমা বিস্ফোরণে নিহত ১

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

Manual8 Ad Code

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, বেলা আড়াইটার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।

ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘরের ভিতর আরও বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

Manual7 Ad Code

বাড়ির মালিক আজিমুদ্দিনের ভাষ্য, নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক স্ত্রী ও এক ছেলে শিশুকে নিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন।

Manual2 Ad Code

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশিদ কালের কণ্ঠকে জানান, উপজেলার কাশর গ্রামে মোবা বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

তাছাড়া তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না নিহত ব্যক্তি কোন জঙ্গি সংগঠনের সদস্য কি-না বা এটি কোনো জঙ্গি সংগঠনের কাজ কি না?

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code