ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual4 Ad Code

 

রোববার (২৩ অক্টোবর) সদর উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদী।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

জানা যায়, ওইদিন বঙ্গবন্ধু সড়কের ফায়ার সার্ভিসের বিপরীতে মো: জাহাঙ্গীর আলম, এস এম মেডিসিনকে ৫ হাজার টাকা, সদর উপজেলার ঠাকুরগাঁও রোড বাজারের মেসার্স আব্দুল হাই ট্রেডার্সকে ৫ হাজার, আনোয়ার ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলার পাইলট স্কুল রোডের ওপি বেকারীকে ৫ হাজার ও বালিয়াডাঙ্গী চৌরাস্তার আলম ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

 

সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code