ভোলায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধবস্ত : আহত ৫

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

ভোলায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধবস্ত : আহত ৫

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ভোলা সদরে ঘূর্ণিঝড়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের  দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। এছাড়াও ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান টিনের চাল উড়ে যায়।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন  এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিমান নিরুপন করা হচ্ছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায় যে, বিকেলে প্রচন্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের  মধ্যে দু’টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত  হয়।  এতে আহত হয়েছে অন্তত ৫ জন ।

Manual3 Ad Code

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাইহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code