ভ্যানচালক হত্যা : ৬ জনের ফাঁসি

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

ভ্যানচালক হত্যা : ৬ জনের ফাঁসি

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ায় আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক ভ্যানচালক হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাজ্জাত, মাজেদ, সুখচাঁদ, রাশেদুল ইসলাম, কালাই ও মো. মনসুর আলী। রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন। রাশেদুল ইসলাম পলাতক রয়েছে।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১০ জুন রাত সাড়ে ৭টায় সদর উপজেলার জোতপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ভ্যানচালক আবু বক্কর সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার সাজ্জাদ ও মাজেদ নামে দুই যুবক।

Manual4 Ad Code

পরের দিন সকাল ৭টায় জোতপাড়া গ্রামের কাঞ্চিখালী মাঠের মধ্যে আবু বক্কর সিদ্দিকের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিন নিহতের বড় ভাই নুর হক মন্ডল বাদী হয়ে সাজ্জাদ ও মাজেদকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে কামরুল ইসলাম পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হন।

Manual5 Ad Code

স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক তাদের ফাঁসির আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code