মন্দিরের দেয়াল ধসে নিহত ২

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

মন্দিরের দেয়াল ধসে নিহত ২

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে একটি মন্দিরের দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাইচিংমং মারমা (৫৫) ও অংক্যউচি মারমা (২৮)।

রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী মতিপাড়া এলাকায় পুরাতন একটি মন্দির সংস্কারের উদ্দেশ্যে ভাঙা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মন্দিরের দেয়াল ধসে দুই জন চাপা পড়ে। পরে মন্দির ভাঙার কাজ করা শ্রমিকরা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code