মসজিদ থেকে ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

মসজিদ থেকে ইয়াবাসহ আটক ৩

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: টঙ্গী বাজার জামে মসজিদে বসে ইয়াবা বিক্রির সময় বুধবার সাড়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- কক্সবাজারের চকরিয়া থানার কোটাখালি এলাকার মৃত ওমর হাকিমের ছেলে নুরুল ইসলাম (৫৫), একই জেলার টেকনাফ থানার মুছুনী নয়াপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আনিস ওরফে আনাস (১১) ও গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. সোহেল (৩৪)।

Manual4 Ad Code

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় বুধবার দুপুরে মুসুল্লীবেশে নুরুল ইসলাম ও সোহেলসহ ৪-৫জন যুবক বসে ছিল। এসময় সেখানে আনাস একটি বিস্কুটের প্যাকেট নুরুল ইসলামের হাতে তুলে দেয়। ওই প্যাকেটে সাড়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।

Manual2 Ad Code

এদিকে মসজিদের বারান্দায় বসেই মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল সেখান অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করে। এসময় আটককৃতদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৬০০পিস, আনাসের কাছ থেকে ২০০পিস এবং সোহেলের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে আটক নুরুল ইসলাম জানান, সে গাজীপুরের জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদ্রাসায় শিক্ষকতা করতো। প্রায় দেড়বছর আগে মাদকসহ ধরা পড়ায় তাকে চাকুরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় একাধিক মামলা  রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code