মাথার খুলি ছাড়াই সন্তানের জন্ম, ভাইরাসে আক্রান্ত মা! ধারণা চিকিৎসকদের

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭

মাথার খুলি ছাড়াই সন্তানের জন্ম, ভাইরাসে আক্রান্ত মা! ধারণা চিকিৎসকদের

Manual6 Ad Code

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার খুলির উপরের অংশ ছাড়াই এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল নাঈম নামে এক মা। মায়ের গর্ভে ভাইরাস সংক্রমণের কারনে অস্বাভাবিক এই সন্তানের জন্ম হয় বলে ধারণা করছেন চিকিৎসকরা।

Manual1 Ad Code

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল নাঈম (২৩) অস্বাভাবিক এই মেয়ে সন্তানের জন্ম দেন।

জন্মের পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানো বিভাগে পাঠানো হয় বলে জানান ওই বিভাগের চিকিৎসক শরীফুজ্জামান।

তিনি বলেন, শিশুটি গর্ভে থাকা অবস্থায় মারাত্মক কোনো ভাইরাসে সংক্রমণ হয়েছেন মা। যা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তবে ভাইরাস সংক্রমণের কারনেই এ ধরণের অস্বাভাবিক শিশুর জন্ম হয়। কি ধরণের ভাইরাসে এই মা সংক্রমিত হয়েছে তা সনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে বলে জানান তিনি।

Manual2 Ad Code

শিশুটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিশুটি এখনো বেঁচে আছে। তবে এ ধরনের নবজাতক সাধারণত বাঁচে না। প্রসূতিও সুস্থ আছেন।

Manual4 Ad Code

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার জানান, আবদুর রহমানর স্ত্রী জান্নাতুল নাইম প্রসব বেদনা নিয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর সকাল ৮ টা ৪০ মিনেটে একটি মেয়ে সন্তানের জন্ম দেন।

জন্মের পর সন্তানটি দেখে প্রথমে হতভম্ব হন গাইনী চিকিৎসকরা। পরে পর্যবেক্ষণ করে দেখা যায় সন্তানটি ব্রেইনসহ মাথার খুলির উপরের অংশ নেই। পরে সন্তানসহ মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের  স্ক্যানো বিভাগে পাঠানো হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code