মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২

মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রনি নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও পরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)।

 

Manual3 Ad Code

সড়ক দুর্ঘটনায় দুই আরোহী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ।

Manual4 Ad Code

 

তিনি জানান, মোটরসাইকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রতনপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। গুরুতর অবস্থায় রনিকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code