সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২
নিহত সুমনের ফাইল ছবি
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সুমন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কে বা কারা সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে নয়াপাড়া বাজারের পূর্ব দিকে একটি ধানের মিলের সামনে নিয়ে সুমনকে কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা স্বীকার করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
এদিকে খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি