মান্নান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

মান্নান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জমি নিয়ে বিরোধের জের ধরে জেলার রায়পুরে আবদুল মান্নান হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ ছাড়াও যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিদের প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Manual3 Ad Code

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় প্রদান করেন।

Manual1 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- জেলার রায়পুর উপজেলার চরপাতা এলাকার মো. আলাউদ্দিন, মো. ফয়সাল, রিয়াজ উদ্দিন, নুর আলম ও আবদুল আজিজ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন। আসামি আলাউদ্দিন ও নুর আলম পলাতক রয়েছেন।

Manual7 Ad Code

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা আবদুল মান্নানকে হত্যার অভিযোগে ওইদিন রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের ছেলে মো. রাজু ১০ জনকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালের ১৩ জুন ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়। আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার দুপুরে আসামিদের পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অপর চার আসামিকে খালাস দেন আদালতের বিচারক।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন নুরুল হুদা পাটোয়ারী।

লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code