মালয়েশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ২০

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

মালয়েশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের মৃত্যু, নিখোঁজ ২০

Manual5 Ad Code

download (6)

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জোহরের উপকূলীয় এলাকা থেকে আটজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। খবর এনডিটিভির।

Manual1 Ad Code

কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে ৬২ জন যাত্রী ছিল। তাদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। এরা সবাই অবৈধ অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রে উত্তাল ঢেউ থাকায় শনিবার রাতের কোনো এক সময়  নৌকাটি ডুবতে পারে। এখন পর্যন্ত ৩৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া এক যাত্রী বলেন, আমার স্ত্রী গর্ভবতী ছিল। তাকে আমি বাঁচাতে পারিনি। ঘটনার সময় সে আমার কাছেই বসেছিল। এটা ছিল আমার জন্য ভয়ঙ্কর দু:স্বপ্নের রাত। উদ্ধারকৃতদের মালয়েশিয়া অভিবাসন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

ইন্দোনেশিয়া থেকে প্রতি বছরই অনেক অবৈধ অভিবাসী সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করে। দেশটির প্রচুর অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে কাজ করছে। চলতি বছরের শুরুর দিকে জোহর সমুদ্রে নৌকা ডুবে ১৮ জন ইন্দোনেশিয়ার নাগরিক মারা যান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code