মিতু হত্যা: আরো একজনকে গ্রেফতার দেখানোর আদেশ

প্রকাশিত: ৪:০২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২১

মিতু হত্যা: আরো একজনকে গ্রেফতার দেখানোর আদেশ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি শাহজাহান মিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। একই ঘটনায় আগের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন শাহজাহান।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২০ মে) চট্টগ্রাম মহানগর হাকিম সারওয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের জিআরও এসআই শাহীন ভূঁইয়া বলেন, মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের করা মামলায় কারাগারে ছিলেন শাহজাহান। নতুন করে মিতুর বাবার করা মামলায় মঙ্গলবার আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারক।

 

১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়।

 

মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ও শাহজাহান মিয়া।

 

ওই রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে আসামি সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকুকে গ্রেফতার করে র‍্যাব।

 

Manual1 Ad Code

১৬ মে আগের মামলায় কারাগারে থাকা আরো দুই আসামি ওয়াসিম ও আনোয়ারকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত।

 

Manual1 Ad Code

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code