মিরপুরে খালে পড়ে ব্যক্তি নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

মিরপুরে খালে পড়ে ব্যক্তি নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের ডুবুরিরা কাজ করছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে এঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual4 Ad Code

তিনি বলেন, মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে এক ব্যক্তি পড়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে অভিযান চালাচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি লিমা।

 

Manual4 Ad Code

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code