মিরসরাইয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

মিরসরাইয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ৩

Manual2 Ad Code

চট্টগ্রাম সংবাদদাতা :: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে দুইজনের নাম নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মোস্তফা (২৮), ও মরিনা দাস (৬০)। এছাড়া নিহত অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর।

রোববার বেলা সোয়া ২টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এ ব্যাপারে মিরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের মিরসরাই পৌর সদরের সুফিয়া রোড এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

তবে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করেছে পুলিশ। তবে উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code