মীরসরাইয়ে গাড়িচাপায় ৩ নারী নিহত

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭

মীরসরাইয়ে গাড়িচাপায় ৩ নারী নিহত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রামের মীরসরাইয়ে এলাকায় ওরস থেকে ফেরার পথে গাড়িচাপায় তিন নারী নিহত হয়েছেন।

Manual4 Ad Code

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনা পাহাড় চৈতন্য হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির কর্মকর্তা ফরিদ উদ্দিন।

Manual5 Ad Code

নিহত সাজেদা বেগম (৪৫), এয়ারা বেগম (৬৫) ও পিয়ারা বেগমের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামে। তারা রহমানি দরবার শরীফের ওরস শেষে রাস্তা পার হচ্ছিলেন।

Manual7 Ad Code

জানা যায়, তিন নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির নিচে চাপা পড়েন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তিনজন নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code