মুক্তামণির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৭

মুক্তামণির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

শনিবার বেলা ১১টার হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে (নিবির পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে।

তবে অস্ত্রোপচার বিষয়ে চিকিৎসক বোর্ডের প্রধান পরে এ নিয়ে ব্রিফিং করবেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে মুক্তামণির অস্ত্রোপচার শুরু হয়।

তার অপারেশন ঘিরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক সরঞ্জামসহ মনিটর বসানো হয়।

মুক্তামণির ডান হাতের রক্তনালীতে থাকা টিউমার অপারেশন করা হবে বলে গত মঙ্গলবার জানিয়েছিলেন ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

এর আগে গত শনিবার তার ডান হাতের বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্টে মুক্তামণির রক্তনালীতে টিউমার ধরা পড়ে।

বয়োপসি রিপোর্ট পর্যবেক্ষণের পর ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ভালো লক্ষণ যে মুক্তামনির শরীরে ক্যানসার ছড়ায়নি।

তিনি আরও বলেন, আমরা জানি এ অস্ত্রোপচারে যথেষ্ট ঝুঁকি রয়েছে। জীবনরক্ষার জন্য মুক্তামণির হাতও কাটতে হতে পারে।

Manual2 Ad Code

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

Manual8 Ad Code

মুক্তামণির চিকিৎসার জন্য বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code