মুক্তামণির হাতে ‘স্কিন গ্রাফটিংয়ের’ প্রাথমিক ধাপ সম্পন্ন

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৭

মুক্তামণির হাতে ‘স্কিন গ্রাফটিংয়ের’ প্রাথমিক ধাপ সম্পন্ন

Manual2 Ad Code

‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত মুক্তামণির হাতে স্কিন গ্রাফটিংয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় ‘স্কিন গ্রাফটিংয়ের’ প্রাথমিক ধাপের কাজ শেষ করেন চিকিৎসকরা।

সকাল ৮টায় মুক্তামণিকে অপারেশন থিয়েটারে নেয়া হয় বলে জানা গেছে।

প্রথম ধাপ সম্পন্ন শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম বলেন, ‘স্কিন গ্রাফটিংয়ের’ কয়েকটি ধাপের মধ্যে মুক্তামণির প্রাথমিক ধাপ সম্পন্ন হলো।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, আজ প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। আগামী মঙ্গলবারে পরবর্তী ধাপে যাবো। কয়েকটি ধাপে তার পুরো হাতে চামড়া লাগাতে হবে। এজন্য আরো ২/৩টি অপারেশনের প্রয়োজন হবে। প্রথমবার স্কিন গ্রাফটিংরে ১০ দিন পর পরবর্তী ধাপে যেতে হবে। তবে আমরা তাড়াহুড়া করে কিছু করব না। যা কিছু করব ধীরে ধীরে।

Manual5 Ad Code

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে পাঁচ সদস্যের দল মুক্তামণির স্কিন গ্রাফটিংয়ের কাজ করেছেন।

Manual8 Ad Code

আজ হাতটি স্কিন গ্রাফটিংয়ের জন্য উপযুক্ত করা হয়েছে। ফলে মুক্তামণি সুস্থ হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code