মেজরটিলায় বাস ও হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬

মেজরটিলায় বাস ও হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

Manual5 Ad Code

1
সুরমা মেইল নিউজ : সিলেট শহরতলীর মেজরটিলাস্থ সিলেট-তামাবিল মহাসড়কে বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেজরটিলা চামেলীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ ১১-০৪৩৫) ও বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে করেীক্যাব চালকের অবস্তা আসঙ্খা জনক। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code