মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual6 Ad Code

রাজশাহীর নগরীর রাজপাড়া থানার বহরমপুর ব্যাংক কলোনী এলাকায় মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী জান্নাতুন ওয়াদিয়া মিতু ব্যাংক কলোনী এলাকার অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে। মিতু রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী। মিতুর বাবা চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজের অধ্যক্ষ।

Manual5 Ad Code

পরিবারের সদস্যদের বরাদ দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার মিতুর তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হয়েছে বলে বাড়িতে সে জানায়।

Manual5 Ad Code

এসময় বাড়ির লোকজন তাকে বকাবকি করে। পরে তার নিজ ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। দীর্ঘসময় তার সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলতে দেখা যায়। নিজের ওড়নার ফ্যানের সঙ্গে বেঁধে গলায় ফাস দেয় বলে জানান ওসি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code