সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে। জব্দ জাটকা সোমবার দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে বরিশাল সদর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন কালাকদর নদীতে অভিযান চলায় নৌ-পুলিশ। সেখানে একটি বড় ট্রলারের ৫টি ড্রাম থেকে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকা বরিশাল সদর নৌ-পুলিশ ফাঁড়ি এনে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা এবং দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি