সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লোরা (৩)।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া বলেন, তাসলিমা ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাইবোন। সন্ধ্যার দিকে তারা একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় দুজন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখেন।
পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি