সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
মেইল ডেস্ক:
প্রথম সাপ্তাহিক সভার মাধ্যমে সিলেটে যাত্রা শুরু করেছে ‘রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়া’। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর নাইরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনের হলরুমে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আবুল কালাম রোটারি ঘণ্টা বাজিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা করেন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান মো, আমিনুল ইসলাম। এরপর সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবশেন করেন এবং রোটারি প্রত্যয় পাঠ করান প্রেসিডেন্ট ইলেক্ট এএসএমজি কিবরিয়া। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে মঞ্চে আসন গ্রহন করানো হয়।
রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার চার্টার সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তমের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট ডা. তানভিরুল আরেফিন। ভোট অব থ্যাংস জানান পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো অর্ডিনেটর অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ। এরপর ক্লাব সেক্রেটারি রিপোর্ট পেশ করেন।
সভা চলাকলীন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর এবং সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) ইশতিয়াক জামান পিএইচডি ভার্চুয়ালি কল করে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিসেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স রোটারিয়ান কবির উদ্দিন, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট ডঃ শহিদুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব এডভাইজার রোটারিয়ান আব্দুল বাসিত ও এসিস্টেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী।
সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি।
সভায় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার ২০২৬-২৭ বোর্ড অব ডিরেক্টরের চার্টার প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এএসএমজি কিবরিয়া, চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমেদ, চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, চার্টার ট্রেজারার রোটারিয়ান পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ, চার্টার ক্লাব লার্নিং ফেসিলেটর রোটারিয়ান পিপি ডা. তানভিরুল আরেফিন, চার্টার জয়েন সেক্রেটারি রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, চার্টার বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক, চার্টার ডি নিউ জেনারেশন রোটারিয়ান রঞ্জিত দেবনাথ ময়না, চার্টার সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো. ফজল আহমেদ সাগর, চার্টার ডি ভোকেশনাল সার্বিস রোটারিয়ান আয়েশা মনি, চার্টার ডি কমিউনিটি সার্বিস রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, চার্টার ডি ইন্টারন্যাশনাল সার্বিস রোটারিয়ান কামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন চার্টার মেম্বার রোটারিয়ান শামস-ই-আরেফিন, রোটারিয়ান জাকরান আহমেদ ওয়ালিদ, রোটারিয়ান নাজিব আহমেদ অপু, রোটারিয়ান জামিল আহমেদ, রোটারিয়ান দ্বোহা চৌধুরী, রোটারিয়ান মো. নাজমুল আলম লিজন, রোটারিয়ান মোঃ আব্দুল হালিম, রোটারিয়ান মোশাহিদ আহমেদ রাহাত, রোটারিয়ান রবিউল হাসান চৌধুরী, রোটারিয়ান মো. মাহদী হাসান, রোটারিয়ান অ্যাডভোকেট আবু ফাহাদ।
সভা শেষে কেক কেটে ও স্পেশাল ডিনারের করে শেষ হয় রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার প্রথম সাপ্তাহিক সভা।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি