সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার শান্তিগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আলোচিত আসামি আসির আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসির আলী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্ট থেকে যৌথ অভিযান চালিয়ে আসির আলীকে গ্রেপ্তার করা হয়।
এরআগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শান্তিগঞ্জের দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে ওই সময় স্বজনেরা জড়ো হয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন বলে জানিয়েছে পুলিশ।
পরে নিজের ফেসবুক আইডি থেকে হাতকড়া পরা অবস্থায় লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তা দেন আসির আলী। তবে স্থানীয়দের সহযোগিতায় তার সঙ্গে সমোঝোতা করে শুধুমাত্র হাতকড়াটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পুলিশের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পানসী রেষ্টুরেন্ট থেকে আসামী আসিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় আসামীকে আদালতে সোপর্দ করা হবে।
(সুরমামেইল/এসডি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি