বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬

বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

Manual7 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি ও ম্যানেজারকে মারধরের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় সেচ্ছাসেবক দলের নেতা শেখ সাজু মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

আসামিদের মারপিটে মা এন্টারপ্রাইজের ম্যানেজার সাঈদ আলী ওরফে সৈয়দকে (৩৪) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

মামলা সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করছে মা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। বালু উত্তোলন করে দীর্ঘদিন যাবৎ সাসেক প্রজেক্টের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের সিক্স লাইনে উন্নয়নের জন্য সরকারি অনুমতি নিয়ে বালু দিয়ে আসছে। কিছুদিন যাবৎ বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা সাজু মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন মিলে উক্ত কাজে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

 

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে আসামি সাজু মিয়া, নাজমুল মিয়া, মোহন মিয়া, রায়হান মিয়া, শাকিল মিয়া, জাবেদ মিয়া ও সুরমান মিয়াসহ ১০/১৫ জন এসে তারা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ সময় মা এন্টারপ্রাইজের ম্যানাজার সাঈদ আলী প্রতিবাদ করলে তাকে মারপিট করে গুরুতর আহত করা হয়।

 

মামলায় আরও বলা হয়- তাকে মারপিট করে তার সঙ্গে থাকা নগদ এক লক্ষ টাকা আক্রমনকারীরা ছিনিয়ে নিয়ে নেয়।

 

এ বিষয়ে মা এন্টারপ্রাইজের ম্যানেজার সাঈদ আলী ওরফে সৈয়দ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন।

 

তিনি বলেন, স্বেচ্ছাসেবকদলের নেতা শেখ সাজু আমার কোম্পানির কাজ বন্ধ করে দিলে আমি জানতে চাই কারণ কি? এই তারা আমাকে মারপিট শুরু করে। এর আগেও তারা আমার কোম্পানির কাছে থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে।

 

এ বিষয়ে মা এন্টারপ্রাইজের পরিচালক মতিউর রহমান বলেন, আমি এদের চাঁদাবাজির কথা অনেক আগেই প্রশাসনকে জানিয়েছি। বৃহস্পতিবার তারা আমার কাজ বন্ধ করে দিয়েছে। আমার অফিস ভাংচুর করেছে। এখন আমার প্রজেক্টের কাজ বন্ধ রয়েছে। প্রশাসন এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কাজ করা সম্ভব নয়।

Manual8 Ad Code

 

এ বিষয়ে অভিযুক্ত শেখ সাজু মিয়া জানান, তিনি কোন চাঁদা দাবি করেননি। তার সাথে পার্টনারশীপ নিয়ে মারামারি হয়েছে।

 

Manual4 Ad Code

নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, মা এন্টার প্রাইজের পক্ষে থেকে একটি এজাহার পেয়েছি, বিষয়টি প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code