সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২
প্রবাস ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সিটি হলে তিনি শপথগ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান হ্যামট্রামিক সিটি ক্লার্ক রানা ফারাজ।
এ সময় উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, মেয়র প্রোটেম কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, আল সুমারী, খলিল রেফাই, আমান্ডা জোকায়াস্কি, বিল মায়ারসহ বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্বরা।
গত ২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সর্বশেষ নির্বাচনে মুহিত মাহমুদ রেকর্ড পরিমাণ ভোট পেয়েও মাত্র ৪৯ ভোটের ব্যবধানে আলবারমেকির কাছে পরাজিত হন। কিন্তু পারিবারিক কারণে আলবারমেকি অন্যস্থানে স্থানান্তর হওয়ায় সংবিধানের ৪র্থ ধারা অনুযায়ী মুহিত মাহমুদ সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।
সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান মুহিত মাহমুদ ১৯৯৬ সালে আমেরিকা প্রবাস জীবন শুরু করেন। ২০০১ সাল থেকে মিশিগানে সপরিবারে বসবাস করছেন। তিনি পেশায় একজন সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল, পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত।
তিনি দীর্ঘদিন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস (এমআই- বিএডিসি) প্রেসিডেন্ট ছিলেন। পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে মুহিত মাহমুদ জনসেবা ও কমিউনিটি সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
মুহিত মাহমুদ বলেন, ‘আমার চেষ্টা থাকবে নির্বাচনের ওয়াদা অনুযায়ী কাজ করা। সিটি কাউন্সিলররা শুধু নিজেদের কমিউনিটির মানুষের জন্য কাজ করবেন না, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব, সিটির জনগণের অধিকার নিয়ে কথা বলব।’
“আশা করি সবার সহযোগিতায়মান সম্মত এবং নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত সিটি হিসেবে বাস্তবায়ন করতে পারবো।”
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি