যৌতুক না পেয়ে হাত-পা বেঁধে গৃহবধূর মাথা ন্যাড়া, ননদ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

যৌতুক না পেয়ে হাত-পা বেঁধে গৃহবধূর মাথা ন্যাড়া, ননদ গ্রেপ্তার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় তার ননদ পাখি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মধ্য চররমনী মোহন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

Manual3 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি বলেন, ভুক্তভোগী বাদী হয়ে স্বামী ও ননদসহ ৫ জনের নামে থানায় মামলা করেছেন। এ ঘটনার পাখি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

Manual3 Ad Code

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাতভর যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী ও ননদ। খবর পেয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মনির হোসেন সজিব ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করেন। পরে গৃহবধূকে চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়। সকালে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

Manual6 Ad Code

 

জানা গেছে, ৩ বছর আগে লক্ষ্মীপুরের মধ্য চররমনি গ্রামে মো. কাঞ্চনের ছেলে হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগীর। এরপর থেকে যৌতুকের জন্য তাকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো।

 

Manual3 Ad Code

ভুক্তভোগী বলেন, হাসান আমার পরিবারের কাছ থেকে আগে ৫০ হাজার টাকা যৌতুক নিয়েছে। এখন আবার ৩ লাখ টাকা দেওয়ার জন্য মা-বাবার কাছে বলার জন্য আমাকে চাপ দিতে শুরু করে। টাকা চাইতে পারবো না জানালে আমার হাত-পা বেঁধে মারধর করে সামনের চুল কেটে ন্যাড়া করে দেয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code