রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু

Manual2 Ad Code

শৈত্যপ্রবাহ আর কনকনে  শীতের হাত থেকে বাঁচতে রংপুরের বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ মাসে আগুন পোহাতে গিয়ে পুড়ে ১৪ জনের মৃত্যু হল বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়।

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার রাজপুর গ্রামের শুকমনি (৭০), রংপুরের তারাগঞ্জ উপজেলার জামেরন বেওয়া (৮০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসু বেগম (৬৫)। তবে আরেক জনের পরিচয় এখনও জানা যায়নি।

Manual1 Ad Code

রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, সারাদেশের মত রংপুর অঞ্চলের হতদরিদ্ররা প্রচণ্ড শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় বিভিন্ন সময়ে অন্তত ৫৫ জন দগ্ধ হন। এদের রমেক হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন এবং সকালে একজনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

Manual8 Ad Code

রংপুর আবহাওয়া অফিস সোমবার সকালে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল থেকে এখনো রংপুর অঞ্চলে সুর্যের দেখা মেলেনি।

Manual4 Ad Code

এর আগে এই মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও সাতজন, শনিবার রাতে দুজন এবং রবিবার সকালে আরও এক নারীর মৃত্যু হয়।

Manual4 Ad Code

তারা হলেন- ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুর নগরীর নজিবেরহাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন, রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২), নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫), রংপুর সিটি কর্পোরেশনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code