সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে ২শ ৭৫জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছে ৮৭ জন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৪২ জন, কাপ্তাই ২৩ জন, কাউখালী ৮ জন, বরকল ৫ জন, বিলাইছড়ি ৪ জন, বাঘাইছড়ি ২ জন, লংগদু ২ জন ও নানিয়ারচর উপজেলায় ১ জন রয়েছেন।
জেলায় প্রতিদিনই পাল্লা দিয়ে করোনা আক্রান্তের চেয়ে উপসর্গের রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর-সর্দিতে আক্রান্তত লোকজন করোনা পরীক্ষার পরিবর্তে হাতুরে ডাক্তারের চিকিৎসা নিচ্ছে। যে কারণে ব্যাপকহারে করোনা সংক্রমনের ঝুঁকি তৈরী হচ্ছে বলে মঙ্গলবার (২৭ জুলাই) করোনা ফোকাল পার্সন বিশেষজ্ঞ ডাক্তার মো. মোস্তফা কামাল আশঙ্কার কথা জানিয়েছে।
সারা দেশের তুলনায় মৃত্যুহার কম হলেও ঝুঁকির আশঙ্কাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে যোগ করেন এ কর্মকর্তা।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, জেলায় সর্বমোট ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৫০৪ জন। জেলার ১০ উপজেলায় সর্বমোট ৪৪ হাজার ১৫৪ জন প্রথম ডোজ টীকা গ্রহন করেছে এবং ১৮ হাজার ৯৯৪ জন দ্বিতীয় ডোজ টীকা গ্রহন করেছে। মোট মৃত্যু ১৮ জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মঙ্গলবারের স্বাস্থ্য বিভাগের তথ্য প্রকাশ করেনি।
Design and developed by ওয়েব হোম বিডি