সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
পারিবারিক কার্ডধারীদের মাঝে রাঙামাটিতে ন্যায্য মুল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাঙামাটি মগবান এলাকায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় রাঙামাটি জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের ১ হাজার ১৩৭ জন কার্ডধারীর কাছে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পেরে খুশি গ্রাহকরা।তারা একইসাথে পণ্য বিক্রী বাড়ানোর কথাও বলেছেন।
রাঙামাটিতে মোট ৮৭ হাজার ২৪০টি পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য। টিসিবির পণ্যে জনপ্রতি ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল বিক্রয় করা হয়।
প্রথম পর্যায়ে যারা ফ্যামিলি কার্ডে পণ্য পেয়েছে সে কার্ডের ভিত্তিতে আবারো বিতরন করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি