সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল আইন ও আচারণ বিধি এবং তথ্য অধিককর আইন অবহিতকরণ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল’র উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন’র সহোযোগিতায় শনিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল অতিরিক্ত সচিব মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক সময়ের আলো প্রতিনিধি প্রেসক্লাব’র সাবেক সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস প্রমূখ।
কর্মশালায় রাঙামাটি জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের পাশাপাশি অনলাইন পোর্টাল ও ক্যামরা পার্সন অংশ গ্রহন করেন।
Design and developed by ওয়েব হোম বিডি