রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে নিহত ১

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে নিহত ১

Manual7 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির শহরের তবলছড়ি বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোক্তার হোসেন (২২)।

Manual3 Ad Code

 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে শহরের তবলছড়ি বাজারে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান রাঙানেট’র লাইনম্যান মোক্তার হোসেন বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে মারা গেছে। সূত্র আরো জানায়, বৈদ্যুতিক খুঁটির সাথে ইন্টারনেট সংযোগ লাইন মেরামত করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে খুঁটি থেকে এ যুবক ছিটকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্বর্ণটিলার বাসিন্দা জমির উদ্দিন’র ছেলে।

 

Manual3 Ad Code

ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান রাঙানেট’র মো. ছগির আহমেদ জানিয়ে, গত একমাস থেকে সে এ প্রতিষ্ঠানে কাজ করছে। লাইন মেরামত কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হয়।

Manual7 Ad Code

 

রাঙামাটি কোতয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন কুমার চক্রবর্তী বলেন, ঝুঁকিপূর্ণভাবে ইন্টারনেট সংযোগ সেবা গ্রহিতাদের জন্যও বড়সড় দূর্ঘটনার কারণ হতে পারে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code