রাঙামাটিতে মিশ্র প্রকৃতির লকডাউন বাড়ছে আক্রান্ত ও আতঙ্ক

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

রাঙামাটিতে মিশ্র প্রকৃতির লকডাউন বাড়ছে আক্রান্ত ও আতঙ্ক

Manual2 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে সারাদেশের মতো মঙ্গলবার (৬ জুলাই) ষষ্ট দিনের লকডাউন অতিক্রম করছে। অদৃশ্য কারণে শহরের কোথাও কঠোর আবার কোথাও ঢিলে-ঢালাভাবে এই লকডাউন কর্যকর হচ্ছে। মিশ্র প্রকৃতির এই লকডাউন কর্যকরে কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্ক ছড়াচ্ছে জনমনে।

Manual2 Ad Code

 

সরজমিনে শহরে একাধিক পয়েন্টে গিয়ে এর সত্যতা মিলেছে। শহরে বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজার কেন্দ্রীক ভ্রাম্যমান আদালত পরিচালনার মধ্যেই করোনাভাইরাস প্রতিরোধের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে প্রশাসন। যে কারণে শহরে পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোরদের আড্ডা জমে ওঠেছে। এছাড়াও মাস্ক বিহীন ঘুরাফেরা তেতা নিত্য-নৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। অথচ শহরে আসামবস্তীম বাজার, ভেদভেদী মোড়, মানিকছড়ি মোড় এ পুলিশ, বিজিবি ও একজন করে পুলিশের সার্জেন্ট নিয়ে বিশেষ টীম তদারকিতে রাখলে আরো ভালো ফলাফল পেতো বলে মন্তব্য করেছে একাধিক সমাজ সচেতণ ব্যক্তি।

Manual8 Ad Code

রাঙামাটিতে মিশ্র প্রকৃতির লকডাউন বাড়ছে আক্রান্ত ও আতঙ্ক

অথচ এখন স্থানীয়দের সাথে প্রশাসনের ইঁদুর-বিড়াল খেলা ছাড়া কাজেরকাজ আর কিছুই হচ্ছে না। প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকারী গাড়ীর সাইরেন শুনে মানুষ লুকিয়ে থাকে এবং গাড়ীগুলো চলে গেলে, লোকজন আবার প্রকাশ্যে ঘুরে বেড়ানো শুরু করে। এভাবে ইঁদুর-বিড়াল খেলার মাধ্যমে মূল লক্ষ্য অর্জিত হচ্ছেনা। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মহামারী চড়ানোর আতঙ্ক।

Manual7 Ad Code

 

করোনাকালে ত্রান বিতরণ ও সচেতনতার প্রচারে থাকা জেলা ছাত্রলীগ’র সহ-সভাপতি মো. সাইফুল আলম রাশেদ এ বিষয়ে বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে মাঠে রাখতে হবে। এর পাশাপশি কারোর কোন প্রকার অভাব অভিযোগ আছে কি-না সেটাও মাথায় রাখতে হবে। তবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

Manual1 Ad Code

রাঙামাটিতে মিশ্র প্রকৃতির লকডাউন বাড়ছে আক্রান্ত ও আতঙ্ক

রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডাক্তার মো. মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, গত রোববার ২৫ জন ও সোমবার ৩০জন আক্রান্তত হয়েছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মঙ্গলবারের রিপোর্ট এখনো পর্যন্ত হাতে আসেনি। অবহেলার কোনই সুযোগ নেই। পরিকল্পিতভাবে প্রশাসন আরো কঠোর না হলে, পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code