রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

Manual6 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে সরকারী বেসরকারী ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ পালন করেছে।

 

রাঙামাটি জেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রোববার সকালে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জাতীয়শোক দিবস উপলক্ষে সকালে ৩শ ৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা পুলিশ কোতয়ালী থানা প্রঙ্গনে ও জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পৃথক আয়োজনে এতিম ও দরিদ্রদের মাঝে দুপুরে তৈরী খাবার বিতরণ করেছে।

Manual3 Ad Code

 

এর আগে সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মিলাদ মাহফিল পরবর্তী কেন্দ্রীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি এক ভিডিও কন্ফারেন্সে মিলিত হন। ভিডিও কনফারেন্স সঞ্চালনায় ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সেক্রেটারী হাজী মো. মুছা মাতব্বর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নবোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামলীগ সগ সভাপতি নিখিল কুমার চাকমা, আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম তালুকদার, মো. মমতাজ উদ্দীন প্রমূখ।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বিজিবি রাঙামাটি সেক্টরের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেল ৫টায় বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল সাহীদুর রহমানওসমানী উপস্থিত হয়ে স্থানীয় ১শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও রাঙামাটি সেক্টরাধীন বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ২শ ৯০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code