রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
শহরের ফিসারী ঘাট এলাকা থেকে ৫ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। তার নাম মিন হোসেন (২০)।

 

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে ফিসারী ঘাট এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করায় মিন হোসেন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে। থানা পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার দারোগা নয়ন কুমার চক্রবর্তী রাতেই অভিযুক্তকে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক চুরির মামলাসহ অনুরূপ অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে স্থানীয় ইমাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-১১/৩১-০৭-২০২২।

 

অভিযুক্তকে সোমবার সকালে আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

তদন্তকারী দারোগা নয়ন কুমার চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেডিকেল রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাকে আদালতে তোলা হয়েছে।

Manual3 Ad Code

 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code