রাঙামাটিতে শোক-শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

রাঙামাটিতে শোক-শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা জজ আদালত, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগ, রাবিপ্রবি, রাঙামাটি মেডিকেল কলেজ ও জেলা পুলিশ শোক- শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে।

Manual7 Ad Code

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বেসরকারি প্রতিটি সংস্থা/ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর শহরের প্রানকেন্দ্রের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশেষ ভাবে রাঙামাটি জেলা বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

 

Manual5 Ad Code

জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম’র নেতৃত্বে জেলার সকল পর্যায়ের বিচারকরা ভোর ৫.২৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু করেন।

রাঙামাটিতে শোক-শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

Manual4 Ad Code

সোমবার সকাল এগারটায় জেলা ও দায়রা জজের সভাপতিত্বে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কনফারেন্স হলে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

শোক সভায় বক্তৃতা করেন, জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ ই এম ঈসমাইল, যুগ্ম জেলা জজ তাওহীদুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাহাব উদ্দীন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ, জেলা বার সভাপতি মোঃ মোক্তার হোসেন ও পিপি মোঃ রফিকুল ইসলাম সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আর্দশ কে নিজেদের জীবনের দিক নির্দেশনা হিসাবে নিয়ে সবাইকে জনগণের সেবা করার আহবান জানান।

 

এছাড়া, জেলা বিচার বিভাগের উদ্যোগে স্থানীয় আল আমিন এতিমখানার এতিম এবং রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে কোতয়ালী থানা মাঠে পৃথকভাবে এতিমদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code