সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির ভেদভেদি মুসলিম পাড়ায় মৌচাক ভাঙতে গিয়ে এক মৌয়াল অগ্নিদগ্ধ হয়েছে। তার নাম মোঃ আযাদ (৩০)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, শহরের ভেদভেদি মুসলিম পাড়ায় বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মৌচাক ভাঙতে গিয়ে মোঃ আযাদ নামে এক সৌখিন মৌয়াল অগ্নিদগ্ধ হয়েছে। সে একই শহরের রিজার্ভ বাজার আব্দুল আলী একাডেমিস্থ মোঃ রতন মিয়ার ছেলে। সে বর্তমানে আশঙ্খাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার সঙ্গী মোঃ সোহরাব (৩৫) ও মোঃ আলী হোসেন (২৭) জানায়, মৌচাক থেকে মৌমাছি তাড়াতে একটি কাপড় ধাহ্য পদার্থ অকটেনে চুবিয়ে অগ্নিসংযোগ করার সময় অসাবধানতা বশত; এ দূর্ঘটনা ঘটে।
Design and developed by ওয়েব হোম বিডি