সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের সম্মুখযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র একজন নিহত হয়েছে। তার নাম অভিষেক চাকমা (৩৫)।
শুক্রবার দিনগত রাত আনুমানিক ১০ টার সময় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুত্রের।
রাজস্থলী থানা পুলিশ জানিয়েছে, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরের দূর্গম পাহাড়ি এলাকা গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়ায় দু’সন্ত্রাসী গ্রুপের সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক জেএসএস নেতা নিহত হয়। তার নাম অভিষেক চাকমা। সে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সদস্য। দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংগঠনটির হয়ে তার জুড়িদারদের নিয়ে চাঁদাবাজি করে আসছিলো।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে সবুজ রঙের পোষাক পরিহিত অবস্থায় গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে যোগ করেন এ কর্মকর্তা।
উল্লেখ্য গত বুধবার রাজস্থলীর পার্শ্ববর্তী উপজেলা বিলাইছড়ির ত্রিপুরা পাড়ায় সম্প্রতি আত্মপ্রকাশ করা কুকি-চিন ন্যাশনাল আর্মীর হাতে ৭জন গ্রামবাসী হতাহত হয়। কুকি-চীন ন্যাশনাল আর্মী সে ঘটনার দায় স্বীকার করলেও শুক্রবারের ঘটনার দায় কোন সংগঠন গ্রহন করেনি। মাত্র ৪দিনের মাথায় পৃথক দুটি উপজেলায় পৃথক সর্ব মোট ৮জন হতাহত হলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাহাড়ি দু’গ্রুপ সন্ত্রাসীর মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
Design and developed by ওয়েব হোম বিডি