রাঙ্গামাটিতে দেয়াল ধ্বসে নিহত ৩

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

রাঙ্গামাটিতে দেয়াল ধ্বসে নিহত ৩

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাঙ্গামাটির কলেজগেট এলাকায় দেয়াল ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শহরের কলেজগেটের মন্ত্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন বাড়ির মালিক শামসুল আলম এবং দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার ও হানিফ ফরাজি।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে যায়।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পাহাড়ের খাদে নির্মিত দ্বিতল বিশিষ্ট একটি পাকাবাড়ির পেছনে পাহাড় ঘেঁষে গর্ত খুঁড়ে আরেকটি কক্ষ নির্মাণের কাজ চলছিল। এসময় পাশের পাহাড়ের পাকা সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়ে। এসময় স্থানীয়দের সহায়তায় মো. ফারুক (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এরপর বাড়ির মালিক মো. শামসুল আলমকে (৪০) এবং অপর দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার (৩৪) ও হানিফ ফরাজিকে (৪২) উদ্ধার করা হয়। পরে তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এদিকে, চাপাপড়া চারজনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত করেন উদ্ধারকর্মীরা।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের রাঙামাটি সার্কেলের উপ পরিচালক গোলাম মোস্তফা বলেন, বৃষ্টির সময় পাহাড়ের মাটি যেন ধসে পড়ে সে জন্য বাড়ির মালিক ঘরের ভিতরে পাকা দেয়াল তৈরি করছিলেন। দেয়ালের কাজ করার সময় মাটি ধসে পড়লে তিনজন মাটি চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code