রাঙ্গামাটিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

রাঙ্গামাটিতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Manual5 Ad Code

রাঙামাটি সংবাদদাতা :
রাঙ্গামাটিতে পৃথক তিনটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিকালে রাঙামাটির ঘাগড়ায় ও কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে সড়ক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারায়। এছাড়া শহরের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে ১ শ্রমিক মারা গেছে।

Manual6 Ad Code

 

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছে, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের ঘাগড়া যৌথ খামার পাড়া এলাকায় পিকআপ ও মোটর বাইক’র মুখোমুখি সংঘর্ষে ২ বাইক আরোহী মোঃ মিজানুর রহমান শুভ (২২) ও মোঃ ইব্রাহিম (৩৫) গুরুতর আহত হয়। ঘাগড়া সেনা সেনাবাহিনী তাদের নিজস্ব এ্যাম্বুল্যান্স যোগে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে, মিজানুর রহমান শুভকে মৃত ঘোষণা করে এবং ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দু’জনই ফল ব্যবসায়ী।

 

এদিকে কাপ্তাইয়ের রাইখালী ফেরি ঘাটে বালুবাহী ট্রাকের সাথে সি এন জি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে, ঘটনাস্থলেই পারুল দাশ(৫০) নামে ১ মহিলা মারা যান। একই দূর্ঘটনায় মহিলার স্বামী মাখন দাশ ও জামাল হোসেন নামে দু’জন গুরুতর আহত হয়েছে।

Manual4 Ad Code

 

সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, বালুবাহী একটি ট্রাক কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল ও দু’টি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি থেকে পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতরভাবে আহত হয়।

 

Manual4 Ad Code

নিহত পারুল দাশ চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ (৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

 

Manual4 Ad Code

অপর দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটির শহরের বনরূপা হ্যাপীর মোড় এলাকায় মন্দির ভবনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মোঃ আলমগির হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছে। পৃথক ৩ দূর্ঘটনায় রাঙামাটিতে ৪ জনের মৃত্যুসহ ৬জন হতাহত হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code