রাজধানীতে দু’পক্ষের গোলাগুলি, ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

রাজধানীতে দু’পক্ষের গোলাগুলি, ব্যবসায়ী নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর দক্ষিণখান এলাকায় ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এরই মধ্যে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ওই এলাকার আইনুশবাগ চাঁদনগরে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আব্দুর রশিদ।

 

দক্ষিণখান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে জানার চেষ্টা করছে।

 

Manual5 Ad Code

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বালু রাখা নিয়ে প্রভাবশালী আমিনুল ইসলাম হান্নাদের সঙ্গে ব্যবসায়ী আব্দুর রশিদের বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই আব্দুর রশিদকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম বলেন, সকাল সাড়ে ১০টায় স্থানীয় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।

 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জাপানি হান্নান নামের এক ব্যক্তি জড়িত রয়েছে বলে শুনেছি।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code