রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Manual5 Ad Code

রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২জন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কামারপাড়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন।

Manual1 Ad Code

নিহত মহানন্দা বাসচালক মারুফ হোসেন (৩৫) ছাড়া হতাতদের নাম জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

মারুফ উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে।

পরিদর্শক আলতাব বলেন, সকালে ঢাকা থেকে চাপাইনবাগঞ্জ যাওয়ার পথে একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মহানন্দা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন এবং সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যু হয়।

Manual2 Ad Code

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code