রাবিপ্রবিতে দিনব্যাপী টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

রাবিপ্রবিতে দিনব্যাপী টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এর উদ্বোধন করেন।

Manual6 Ad Code

 

টেকনোলজিকাল ফেস্টিভল উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উদ্বোধন পূর্ব র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনে এসে শেষ হয়।

 

দিনব্যাপী আয়োজিত টেকনোলজিকাল ফেস্টিভলে- প্রোগ্রামিং কন্টেস্ট, ইনোভেশন আইডিয়া কম্পেটিশন, আইটি বিজনেজ কেইস স্টাডি কন্টেস্ট, গ্রাফিক্স ডিজাইন কন্টেস্ট, গেমিং কম্পেটিশন, প্রজেক্ট শো-কেসিং এবং আইডিয়া কন্টেস্টঃ ক্লাইমেট চেইঞ্জ এডাপ্টেশন এন্ড মিটিগেশন- এই ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

টেকনোলজিকাল ফেস্টিভলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২”‘ আহবায়ক ও রাবিপ্রবি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ, রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২” আয়োজক কমিটির বিভিন্ন ইভেন্টের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়’র বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code