রাশিয়ার ঘাটি থেকে উড়ে সিরিয়ায় সন্ত্রাসীর ওপর হামলা বোমারু বিমান’র

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

রাশিয়ার ঘাটি থেকে উড়ে সিরিয়ায় সন্ত্রাসীর ওপর হামলা বোমারু বিমান’র

Manual2 Ad Code

500x350_1a9e7ae8436c375861fc36670fe33b63_4bk78b1d7ab518a5gv_800C450

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ঘাটি থেকে উড়ে যেয়ে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী শিবিরের ওপর হামলা করেছে দেশটির কৌশলগত ছয়টি দূরপাল্লার তুপোলেভ টিইউ-২২এম৩ বোমারু বিমান। অভিযান শেষে এ সব বিমান নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ভোরে রুশ দক্ষিণাঞ্চলীয় বিমান ঘাটিগুলো আকাশে উড়ছে এ সব বিমান। সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা এবং আস সুখনার পূর্বে ও আরাক গ্রামের কাছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুর ওপর এ সব বিমান হামলা করেছে।

অভিযান শেষে সব বিমানই নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে এ অভিযান সম্পর্কে আগেই অবহিত করা হয়েছিল।

দামেস্ক সরকারের আমন্ত্রণে মস্কো গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মস্কো।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code