রাস্তার পাশের কার্টনে মিললো নবজাতকের লাশ

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

রাস্তার পাশের কার্টনে মিললো নবজাতকের লাশ

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি কার্টন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Manual5 Ad Code

বুধবার (২৭ এপ্রিল) সকালে মাধবপুর-মনতলা সড়কের আলেকপুর গ্রামের কাছে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একজন অটোরিকশা চালক রাস্তার পাশে কার্টনে নবজাতকের মরদেহ দেখতে পান। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল আরেফিন ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

পুলিশের ধারণা, সকালে কোনো এক সময় মরদেহটি কেউ কার্টনে করে রাস্তার পাশে রেখে গেছেন।

 

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code