রায়পুরায় সংঘর্ষে নিহত ২, নারীসহ আহত ৯

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

রায়পুরায় সংঘর্ষে নিহত ২, নারীসহ আহত ৯

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো অন্তত নয় জন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

সংঘর্ষে নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯)। একই উপজেলার আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

Manual2 Ad Code

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ আরো বেড়েছে।

 

এর জেরেই বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে স্থানীয়রা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code