রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতন, অকল্পিত মানবাধিকার লঙ্ঘন : ওআইসি 

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতন, অকল্পিত মানবাধিকার লঙ্ঘন : ওআইসি 

Manual3 Ad Code

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিশন (আইপিএইচআরসি) বাংলাদেশে তাদের তিনদিনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা শেষে জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা জাতি নিধন ও মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধের প্রমাণ।

Manual6 Ad Code

ওআইসি মানবাধিকার কমিশন মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতন, অকল্পিত মানবাধিকার লঙ্ঘনের কড়া নিন্দা জানিয়েছে।

ওআইসির এ কমিশন মিয়ানমার কর্তৃপক্ষের কাছে রাখাইনে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বার বার অনুমতি চায়। কিন্তু তারা কোনো ইতিবাচক সাড়া দেয় নি। ফলে তারা কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরগুলো পরিদর্শন করে।

আইপিএইচআরসি জানিয়েছে, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গারা এখনও ভয়াবহ নির্যাতন ও প্রাতিষ্ঠানিক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। জাতি, ধর্ম ও বর্ণের কারণে তাদের ওপর ভয়াবহ আকারে এ নির্যাতন চালানো হচ্ছে।

Manual6 Ad Code

অবিলম্বে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছে ওআইসির আইপিএইচআরসি। একইসঙ্গে নৃশংসতার জন্য যারা দায়ী তাদের বিচারের আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্যের শিকড় সন্ধানে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে যে যা পারেন সেই ব্যবস্থা নিতে। আহ্বান জানানো হয়েছে রোহিঙ্গাদের জন্য সার্বিক মানবিক সহায়তার।

Manual7 Ad Code

মিয়ানমারের ভেতরে যেসব রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছেন এবং যারা নৃশংসতা থেকে পালিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন তাদের জীবনমানের উন্নয়নের জন্য অবদান রাখতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবার ব্যাপারে সেখানে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য ওআইসি মিশনের কাছে অনুরোধ জানিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code