রোহিঙ্গা ক্যাম্পে থেকে সন্দেহভাজন ১৫০ জন আটক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৭

রোহিঙ্গা ক্যাম্পে থেকে সন্দেহভাজন ১৫০ জন আটক

Manual3 Ad Code

রাতের আঁধারে ক্যাম্পে অবস্থান করা এবং সন্দেহজনক উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫০ জনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

সোমবার দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

আটকদের উখিয়া ডিগ্রি কলেজে আর্মি ক্যাম্প এলাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড় শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code