রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে বিদেশি ৩ মন্ত্রী

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে বিদেশি ৩ মন্ত্রী

Manual4 Ad Code

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে ইইউ প্রতিনিধিও রয়েছেন।

Manual4 Ad Code

তিনজন হলেন- জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে কক্সবাজারের উদ্দেশে তাদের বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও বিমান ঘাঁটি ত্যাগ করে। তিনটি হেলিকপ্টারে করে রওনা দেন তারা।

Manual1 Ad Code

কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গেও কথা বলবেন বিদেশি মন্ত্রীরা।

Manual3 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কক্সবাজার রওনা দেওয়ার আগে সকাল ৮টায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। প্রায় সোয়া এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, রোহিঙ্গা সংকট কাটাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাপানের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে শনিবারের মধ্যে ঢাকায় এসে পৌঁছান অতিথিরা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code