র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার

Manual6 Ad Code

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উদ্ধার হয়েছে ৭টি এসএমজি ও বেশ কিছু সরঞ্জাম।

নিহত ব্যক্তির নাম জ্ঞান শংকর চাকমা। তিনি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের রাঙ্গামাটি এলাকার প্রধান চাঁদা আদায়কারী বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত অন্য অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৪৩৭ রাউন্ড গুলি, ১১ রাউন্ড গুলির ব্যবহৃত খোসা এবং ৪ লাখ ৩৬ হাজার নগদ টাকা।

Manual4 Ad Code

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফাঁদ পাতে যৌথবাহিনী। সেখানে বুধবার (০৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পিছু হটে গেলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

Manual7 Ad Code

মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code