র‌্যাবের হাতে কুখ্যাত নুরুল ডাকাত আটক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭

র‌্যাবের হাতে কুখ্যাত নুরুল ডাকাত আটক

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার কুখ্যাত ডাকাত নুরুল আলমকে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব-৭ এর একটি টীম।

বুধবার ভোরে মেজর মো. রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল এ অভিযান চালায়।

Manual2 Ad Code

সিপিবি-২ র‌্যাব-৭ এর মেজর মো. রুহুল আমিন জানান, ভোরে একটি চৌকষ আভিযানিক শামলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় নুরুল আলম (৩৪) কে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয় নুরুল আলম (৩৪)। সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।

তিনি আরো জানান, পরবর্তীতে ওই নুরুল আলমকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে নিজ বসতঘরে তল­াশী চালিয়ে আরো ৭টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সর্বমোট ৮টি অস্ত্র (৩টি একনলা বন্দুক, ৩টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরী পিস্তল) ও ১১ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

একই সময় নুরুল আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত অবৈধ অস্ত্র মজুদ রেখে ডাকাতি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করেন বলে জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code